ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর বিরুদ্ধে করলা চুরির অভিযোগ, খবর পেয়ে এসে গাছে বেঁধে পেটালেন স্বামী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 3:45 PM

স্ত্রীর বিরুদ্ধে করলা চুরির অভিযোগ, খবর পেয়ে এসে গাছে বেঁধে পেটালেন স্বামী

স্ত্রীর বিরুদ্ধে করলা চুরির অভিযোগ, খবর পেয়ে এসে গাছে বেঁধে পেটালেন স্বামী

“এক নারীকে করলাসহ আটক করা হয়েছিল। তার স্বামী শাসন করে বাড়িতে নিয়ে যান। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।”
স্ত্রীর বিরুদ্ধে করলা চুরির অভিযোগ, খবর পেয়ে এসে গাছে বেঁধে পেটালেন স্বামী

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগ ওঠার পর এক নারীকে গাছে বেঁধে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

মঙ্গলবার দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর স্বামীই তাকে নির্যাতন করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শামীম বলেন, “স্থানীয় কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা তোলার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি করলাভর্তি বস্তা উদ্ধার করা হয়।”

রফিকুল নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “পরে ওই নারীর পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হলে সকাল আনুমানিক ৯টার দিকে তার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে পেটান তিনি।”

ভিডিওতে দেখা যায়, দড়ি দিয়ে ওই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় তার স্বামী বারবার লাঠি দিয়ে তাকে প্রহার করছেন। এক পর্যায়ে পাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ওই নারীর স্বামীকে বলেন, ‘তুই সঠিক বিচার করবি’।

নির্যাতনের যন্ত্রণায় গৃহবধূ চিৎকার করলেও তাকে উদ্ধার করতে এগিয়ে যায়নি। বরং অনেকেই দাঁড়িয়ে পুরো ঘটনাটির ভিডিও করছিলেন।

এ বিষয়ে জমির মালিক ফরহাদ হোসেন বলেন, “আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। তাই আগে থেকেই নজর রাখছিলাম। সকালে তাকে এক বস্তা করলাসহ ওই নারীকে ধরে ফেলি। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে মারধর করেন।”

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলছেন, “এক নারীকে করলাসহ আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়িতে নিয়ে যান। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, “ঘটনার ভিডিও দেখেছি। এভাবে কাউকে গাছে বেঁধে মারধর করা সম্পূর্ণ বে আইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status