|
রাজারহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ। কর্মসূচির সূচনায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। ![]() রাজারহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা বিভিন্ন আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ![]() রাজারহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
