|
কুড়িগ্রামে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রনি নামের এক যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রনি নামের এক যুবক গ্রেফতার গতকাল ১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী থানার পুলিশ জুলেখা পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে রণিকে গ্রেফতার করে। রনি এসময় পাম্পে তেল নিতে আসে। তাকে সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রনিকে গ্রেফতার করার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্র জানায়, রনির বিরুদ্ধে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানায় একাধিক মামলায় বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নারি নির্যাতনের অভিযোগ। দীর্ঘদিন ধরে নজরদারির পর পরিকল্পিত অভিযানের মাধ্যমে রনিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রনি একটি সংঘবদ্ধ ইয়াবা চক্র পরিচালনা করতো এবং তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিল। পাশাপাশি নারী ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রনিকে গ্রেফতার করায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে বলে স্থানীরা মনে করছেন। নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তে কাজ চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানায়, রনির মতো অপরাধের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
