ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 10:50 AM

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman-এর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল যাওয়ার পথে গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার ও বাসন বাইপাস এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সড়কের পাশে জড়ো হন। তারা “বাংলাদেশ জিন্দাবাদ” "তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম" এমন সব নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
অনেকেই গাড়িবহরের সম্মূকাংশে গীয়ে শুভেচ্ছা জানান এবং হাত নেড়ে তাকে স্বাগত জানান।

স্থানীয় বিএনপি নেতা, কামাল ও ফারুক, জানান, দলের শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীরা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

এ সময় গাজীপুর মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক নেতার সফরকে ঘিরে টঙ্গী, বোর্ডবাজার ও বাসন বাইপাস এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাসন বাইপাস এলাকায় তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সংসদ সদস্য মনজুরুল করিম রনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান, ইঞ্জি. খন্দকার আজহারুল ইসলাম, আলম মাস্টার মাফিকুর রহমান সেলিম, শরিফুল ইসলাম সেলিম, ফারুক আহমেদ, মেজবাহ সেলিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে গাজীপুর অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে তিনি রওনা হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফর উপলক্ষে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন তারেক রহমান।
প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষককে নিজ হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status