ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নবাব ফয়জুন্নেচ্ছাকে রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানে জনপ্রতিনিধি ও সরকারের ভূমিকা অনস্বীকার্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:06 PM

নবাব ফয়জুন্নেচ্ছাকে রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানে জনপ্রতিনিধি ও সরকারের ভূমিকা অনস্বীকার্য

নবাব ফয়জুন্নেচ্ছাকে রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানে জনপ্রতিনিধি ও সরকারের ভূমিকা অনস্বীকার্য

বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গত ১২ এপ্রিল ২০২৬ বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে ' মহীয়সী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী: জীবন ও কর্ম' শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন মহীয়সী এই নারীর স্মৃতি সংরক্ষণ ও রাস্টীয়ভাবে স্বীকৃতি আদায়ে শুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্হানীয় সংসদ সদস্যের ভূমিকা অনস্বীকার্য। 

বক্তারা বলেন ব্রিটিশ আমলে পিছিয়ে পড়া সমাজে নবাব ফয়জুন্নেছার অসামান্য অবদান রয়েছে। সমাজসেবায় তাঁর অবদানের জন্য তিনি  চিরস্মরণীয় হয়ে থাকবেন। নারী শিক্ষায় তাঁর অবদান কালান্তর ইতিহাস হয়ে আছে। দাতব্য ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা অপরিসীম। 

বাংলা সাহিত্যেও রয়েছে তাঁর বিশেষ অবদান। তাঁর সাহিত্যচর্চা এখনো নারীদের উৎসাহিত করে এবং প্রেরণা দেয়। তাঁর রচিত 'রূপজালাল' গ্রন্থ এখনো সমানভাবে সাহিত্যিক সমাজে সমাদৃত। পাঠ্যপুস্তকে তার জীবনী ও সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করা দরকার। 

বক্তারা বলেন,নবাব ফয়জুন্নেসা  একজন প্রথাবিরোধী নারীও বলা যায়। চরম সংকীর্ণতার যুগে তিনি প্রথা ভেঙ্গে জমিদারি কার্যক্রম পরিচালনা করেন দক্ষ হাতে। বর্তমান সময়ে নবাব ফয়জুন্নেছার  জীবনাদর্শনকে চর্চা  করা  প্রয়োজন।

বক্তারা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়িটিকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার আবেদন জানান।

কুমিল্লাস্হ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার জাতীয় সঙ্গীত পরিবেশের মাধ্যমে  শুরু হয়।

' সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত '  এ শ্লোগানকে ধারণ করে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের  পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টা, জেলা ৩২৮২ এর প্রাক্তন জেলা গভর্ণর দিলনাশিঁ মোহসেন।

মূল প্রবন্ধ পাঠ করেন কবি,সাহিত্যিক ও সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ।

প্রবন্ধের উপর আলোচনা করবেন সিনিয়র সাংবাদিক, নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর এর কো-অর্ডিনেটর এম এস দোহা ও ফেনী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ এ জেড এম ওবায়দুল্লাহ।

সেমিনারে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান  প্রফেসর ড. মো. নিজামুল করিম।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আহাম্মেদ কবীর, যাত্রী'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ ও কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর।
সেমিনার সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিনয় সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কামরুন্নাহার জেসমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status