ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 13 April, 2026, 8:25 PM

পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটেশ্বরী বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ইফাদ সহায়তাপুষ্ট ‘প্রভাতি’ প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে তিনি এ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বাজার প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।

সমাবেশে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাটেশ্বরী বাজারের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশে বেচাকেনার সুযোগ তৈরি হবে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে তিনটি হাটশেড, ২৪৬ মিটার রাস্তা, ২৮৪ বর্গমিটার প্ল্যাটফর্ম ও দুটি শৌচাগার নির্মাণ করা হবে। পাশাপাশি পাঁচটি স্ট্রিটলাইট স্থাপন, একটি নলকূপ বসানো ও দুটি গাছের চারা রোপণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারের অবকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status