|
গাজীপুরে তাকওয়াসহ ফিটনেস বিহীন পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন, যোগ দিলেন পুলিশও
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে তাকওয়াসহ ফিটনেস বিহীন পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন, যোগ দিলেন পুলিশও সোমবার (১৩ এপ্রিল ২০২৬) গাজীপুর মহানগরের বাসন চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর নিচে এলাকার নিরাপদ সড়ক আন্দোলন, গাজীপুর মহানগর, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মানবতার উৎসর্গ ফাউন্ডেশন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন মহাসড়কে তাকওয়া পরিবহনের মিনিবাস বেপরোয়া গতিতে চলাচল করছে। অনেক ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষ এর শিকার হচ্ছেন। ফলে বহু পরিবারের স্বপ্ন থেমে যাচ্ছে এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে। বক্তারা তাকওয়া পরিবহনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোকরামিন বিল্লাহ রূপক, সদস্য সচিব, নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগর; নাঈম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব; এবং ফাহিম সরকার, যুগ্ম আহ্বায়ক। এছাড়াও গাজীপুর মহানগরের বাসন থানা, কোনাবাড়ী থানা ও সদর থানার সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), অমৃত সূত্রধর, সমাবেশে বক্তারা বলেন, “আমরা নিরাপদ সড়ক চাই। শুধু তাকওয়া পরিবহন নয়—যে কোনো পরিবহন যদি ফিটনেসবিহীন গাড়ি, নেশাগ্রস্ত চালক বা অদক্ষ হেলপার দিয়ে পরিচালিত হয়, তাদের বিরুদ্ধেও আমরা আন্দোলন চালিয়ে যাব। সড়কে আর কোনো প্রাণহানি দেখতে চাই না। আমরা চাই গাজীপুরের মানুষ নিরাপদে চলাচল করুক।” মানববন্ধন থেকে তাকওয়া পরিবহন দ্রুত সংস্কার করার দাবি জানানো হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ সড়ক থেকে তাদের কার্যক্রম বন্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
