|
রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু
নতুন সময় ডেস্ক
|
![]() রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মোঃ কৌশিক রহমান এবং রিজিওনাল হেড অব অপারেশন কামরুজ্জামান স্বাধীন। মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান মুন্না ও পরিচালক রাশেদ হাসান সাইফি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সোহেল তানভীর খান বলেন, নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মগবাজারে নতুন এই আউটলেট সেই লক্ষ্য পূরণের আরেকটি ধাপ। আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইল সেবার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব, এবং ভবিষ্যতেও এই ধরনের সম্প্রসারণ অব্যাহত থাকবে। আউটলেটটিতে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মানসম্মত ও আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করে যাচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
