|
যশোর আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন
|
![]() যশোর আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করবেন। দুপুরে মাঠ পর্যায়ের এসব কর্মসূচি শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ এবং চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
