ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 11:12 AM

মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

মোংলায় অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্টগার্ড।

১০ এপ্রিল শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুত করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড । এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাক, ফুয়েল মজুদের রেজিস্টার, ফুয়েল খরচে রেজিস্টার সহ ফিলিং স্টেশনের লাইসেন্স এর হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।

জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট রোধ ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরনের মাধ্যমে বাজার স্থিতিশীলতা রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status