ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
অনিরাপদ হেলমেট বর্জনে গুলশান ট্রাফিকের ব্যতিক্রমী উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 3:39 PM

অনিরাপদ হেলমেট বর্জনে গুলশান ট্রাফিকের ব্যতিক্রমী উদ্যোগ

অনিরাপদ হেলমেট বর্জনে গুলশান ট্রাফিকের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক নিরাপত্তা জোরদার ও মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। সচেতনতামূলক এ অভিযানে নিম্নমানের অনিরাপদ প্লাস্টিক হেলমেট ভেঙে সতর্ক করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এলাকায় ব্যতিক্রমী এই উদ্যোগ দেখা যায়।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের প্লাস্টিক হেলমেট শনাক্ত করে তা ধ্বংস করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, অনেক চালক ও আরোহী শুধুমাত্র জরিমানা এড়াতে দায়সারাভাবে নিম্নমানের প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু দুর্ঘটনার সময় এসব হেলমেট কোনও কার্যকর সুরক্ষা দিতে পারে না।

বরং ভেঙে গিয়ে মাথা ও চোখে আঘাতের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, মানসম্মত ও অনুমোদিত হেলমেট দুর্ঘটনার সময় গুরুতর আঘাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিসি মিজানুর রহমান শেলী বলেন, আইন মানা শুধু জরিমানা এড়ানোর বিষয় নয়, বরং নিজের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ‘ভুয়া’ ও অনিরাপদ হেলমেট বর্জন করে অনুমোদিত ও সার্টিফাইড হেলমেট ব্যবহারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে চালক ও আরোহীদের সচেতন হওয়ার পাশাপাশি কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। পুলিশের এই উদ্যোগ প্রতীকী হলেও এর মাধ্যমে জনসচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status