|
ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, ঘটনার সময় পুলিশের দুজন সদস্যও আহত হয়েছেন। স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বর্তমানে কোনো ইসরায়েলি কূটনীতিক তুরস্কে নেই। ২০২৩ সালে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পরপরই নিরাপত্তার স্বার্থে অঞ্চলজুড়ে কূটনৈতিক মিশনগুলো খালি করা হয়েছিল। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি জানিয়েছেন, হামলাকারীরা ইজমিত (ইস্তাম্বুল থেকে ৮৬ কিলোমিটার দূরে) শহর থেকে একটি ভাড়া করা গাড়িতে ইস্তাম্বুলে এসেছিল। তাদের একজনের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ ছিল। তুর্কি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই গোষ্ঠীর নাম প্রকাশ করেননি। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, এটি ‘ইসলামিক স্টেট’ হতে পারে। ইস্তাম্বুল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের মারমারা সাগরের তীরে অবস্থিত ইয়ালোভাতে এই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তুর্কি পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
