ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি ইরানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 8:53 PM

সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি ইরানের

সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সৌদি আরবের জুবাইল এলাকায় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানে চালানো পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাব হিসেবে এই আঘাত হানা হয়েছে।
এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, জুবাইলের ওই কমপ্লেক্সে হামলার পর সেখানে আগুন লাগে এবং জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ইরানের কয়েকটি সংবাদমাধ্যম- ফারস, নূর ও তাসনিম-এ ঘটনাকে কেন্দ্র করে আগুন লাগার খবর প্রকাশ করেছে এবং একটি ভিডিও শেয়ার করেছে, যেটিকে তারা সংশ্লিষ্ট কমপ্লেক্সের দৃশ্য বলে দাবি করছে।তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জুবাইল সৌদি আরবের অন্যতম প্রধান শিল্পাঞ্চল, যেখানে বড় বড় পেট্রোকেমিক্যাল স্থাপনা রয়েছে। সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status