ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ রবি ঘোষ ও ক্রেতা নিরব বসু গ্রেফতার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 6 April, 2026, 8:30 PM

আলফাডাঙ্গায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ রবি ঘোষ ও ক্রেতা নিরব বসু গ্রেফতার

আলফাডাঙ্গায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ রবি ঘোষ ও ক্রেতা নিরব বসু গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—রবিন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৪) এবং ক্রেতা নিরব কুমার বসু (১৯)
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের নির্দেশে এসআই মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ রবিবার (৫ এপ্রিল) রাত ৭টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। অভিযানটি চালানো হয় আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় বাবু ঘোষের মাইক্রোবাস গ্যারেজ সংলগ্ন পাকা রাস্তার ওপর।
এ সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় রবি ঘোষ ও ক্রেতা নিরব বসুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত রবি ঘোষ আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের মৃত শ্রীশ চন্দ্র ঘোষের ছেলে এবং নিরব বসু মিঠাপুর গ্রামের প্রবীর কুমার বসুর ছেলে।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-জিআর- ৪১/২৬, তারিখ: ৫ এপ্রিল ২০২৬,
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রবি ঘোষ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পূর্বেও একাধিকবার গ্রেফতার হয়েছেন।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা, ক্রেতা কিংবা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status