নরসিংদীর পলাশে শুভ চক্রবর্তী নামের এক তরুণের আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2026, 8:28 PM
নরসিংদীর পলাশে শুভ চক্রবর্তী নামের এক তরুণের আত্মহত্যা
নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে তার নিজ বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানর শ্রমিক ছিলেন। নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সাথে প্রেম করে বিয়ে করেন শুভ চক্রবর্তী। তাদের দাম্পত্য জীবনে ধ্রুব চক্রবর্তী নামে আট মাসের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সুজনের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। রোববার বিকেলে স্ধসঢ়;ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যায়। সোমবার সকাল ৯টার দিকে শিশু ছেলে ধ্রুব-এর খাবার দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন শুভ চক্রবর্তীর স্ধসঢ়;ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে শুভ চক্রবর্তীর মরদেহ ঘরের ধন্নার সাথে ঝুলতে দেখেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।