ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
‘ইতালিতে খেললে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলত’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2026, 10:19 AM

‘ইতালিতে খেললে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলত’

‘ইতালিতে খেললে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলত’

ফুটবলের বর্তমান উদীয়মান তারকা লামিনে ইয়ামাল, যাকে ভাবা হচ্ছে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। ক্লাব ও দেশের জার্সিতে মাঠে নামলেই যেন বার্সেলোনার স্প্যানিশ তারকার পেছনে ছুটতে থাকে। কিন্তু তিনি যদি ইতালিতে থাকতেন! জার্মানি ও ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় জুর্গেন ক্লিন্সমানের মতে, ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে হতো তাকে।

ইতালির ফুটবলে এখন কেবল অধঃপতনের গল্প। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ তারা। কঠিন সময় চলছে দেশটির ফুটবলে। এর জন্য নেতৃত্ব, কারিগরি দক্ষতা ও তরুণদের ওপর আস্থার প্রভাবকে দায়ী করলেন ক্লিন্সমান। তিনি বলেন, ‘নেতৃত্ব, শক্তিশালী কৌশলি খেলোয়াড় ও তরুণ প্রতিভার ওপর আস্থার অভাবের খেসারত দিচ্ছে তারা। ইতালিতে লামিনে ইয়ামাল ও মুসিয়ালা থাকলে অভিজ্ঞতা অর্জনের জন্য তারা সম্ভবত সিরি বি খেলত।’

ইতালিয়ান ফুটবলের গভীরতর কাঠামোগত সমস্যাগুলোও তুলে ধরেছেন ক্লিন্সমান। তার মতে, অনেক কোচই এখন জয়ের চেয়ে হার এড়ানোর দিকে বেশি মনোযোগী। তিনি বললেন, ‘কৌশলগত সংস্কৃতি একটি বাধা। অনেক কোচ, এমনকি আজও, কাজ করে যে কোনো মূল্যে জয়ের চেয়ে না হারার উদ্দেশ্য নিয়ে। আর তারই ফলাফল হচ্ছে এগুলো।’

ইতালির বিশ্বকাপ ব্যর্থতায় ইতোমধ্যে ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচ সরে দাঁড়িয়েছেন। নতুন শুরুর লক্ষ্য তাদের। শেষ পর্যন্ত এই হতাশার বৃত্ত থেকে তারা বের হতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status