ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 April, 2026, 5:29 PM

টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক

টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক

গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.।  সম্প্রতি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্বাচিত টয়োটা গাড়ি ক্রয়ে  বিশেষ মূল্য ছাড় পাবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর প্রেম্মিত সিং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট উসুকে অগিনো ও সৈয়দ আসিফুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status