ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করল এনার্জিপ্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 September, 2026, 2:40 PM

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করল এনার্জিপ্যাক

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করল এনার্জিপ্যাক

টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ পুরষ্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেইনাবল ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এ পুরষ্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। 

পুরস্কারটি যৌথভাবে আয়োজন করে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ, যা বাংলাদেশে জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট -এর নেটওয়ার্ক, এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ — ইএসজিও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্পোরেট সম্পৃক্ততার একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। 

গত ৫ সেপ্টেম্বর, শনিবার, রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ।
 
এ অর্জন প্রসঙ্গে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, এই স্বীকৃতি আমাদের টেকসই ও ভবিষ্যৎ উপযোগী উৎপাদনশিল্প খাত গড়ে তোলার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। আমাদের কাছে টেকসই উন্নয়ন শুধুমাত্র নিয়ম মেনে চলার বিষয় নয়; বরং এটি উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে প্রভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়। ভবিষ্যতেও এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড বাংলাদেশে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রসার এবং টেকসই উন্নয়নে আরও উচ্চতর মানদণ্ড প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status