ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
ডিআইইউতে ‘পেশা হিসেবে খেলাধুলা’ শীর্ষক সেমিনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 September, 2026, 3:38 PM

ডিআইইউতে ‘পেশা হিসেবে খেলাধুলা’ শীর্ষক সেমিনার

ডিআইইউতে ‘পেশা হিসেবে খেলাধুলা’ শীর্ষক সেমিনার

পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নেওয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী বিশ্ববিদ্যালয়টির অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘পেশা হিসেবে খেলাধুলা: বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানে বিভাগের প্রধান শারমিন আক্তার শান্তা এবং সহকারী অধ্যাপক আবদুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিকস, বক্সিং, অ্যাথলেটিকস ও মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিআইইউর অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী, দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।

বক্তারা আরও বলেন, সারাদেশে নতুন কুঁড়ি ক্রীড়া ২০২৬ এবং প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে বিকাশের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রণয়ন এবং দেশের ক্রীড়ার মানোন্নয়নে আরও বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status