|
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত বৈঠকটি হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
