ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় ডিবির অভিযান, বিপুল নকল পণ্যসহ ৩ জন গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 7:53 PM

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় ডিবির অভিযান, বিপুল নকল পণ্যসহ ৩ জন গ্রেফতার

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় ডিবির অভিযান, বিপুল নকল পণ্যসহ ৩ জন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সিগারেট তৈরির সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকার নকল রাজস্ব স্ট্যাম্পসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মামলার বাদী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তা অসিত কুমার ঘোষ (৬৩) জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে একটি চক্র অস্থায়ী কারখানা স্থাপন করে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভোর সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতাররা হলেন—মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। তাদের সবার বাড়ি নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকায়।
এসময় তাদের কাছ থেকে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নকল ডার্বি সিগারেটের ৩২০ প্যাকেট (মোট ৩,২০০ শলাকা), খোলা অবস্থায় ১০ হাজার শলাকা স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট, ৮টি প্লাস্টিকের বস্তা ও প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত দুটি পলিথিন রোল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারা এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status