ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় আকস্মিক বৃষ্টিতে যান চলাচল বন্ধ, স্বাভাবিক করতে মাঠে সেনাবাহিনী
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 6:32 PM

দীঘিনালায় আকস্মিক বৃষ্টিতে যান চলাচল বন্ধ, স্বাভাবিক করতে মাঠে সেনাবাহিনী

দীঘিনালায় আকস্মিক বৃষ্টিতে যান চলাচল বন্ধ, স্বাভাবিক করতে মাঠে সেনাবাহিনী

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় হঠাৎ বৃষ্টিপাতে সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীঘিনালা জোন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ভারী বর্ষণের কারণে সড়কে কাদা জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং কয়েকটি যানবাহন আটকে পড়ে।

সংকটময় এই পরিস্থিতিতে দীঘিনালা জোন হতে সেনাসদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা আটকে পড়া যানবাহন সরিয়ে নেওয়া, যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া এবং সড়কে চলাচল স্বাভাবিক করতে সরাসরি কাজ করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি এই সড়কটি বৃষ্টির সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। হঠাৎ এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি না থাকলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত।


সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এমন ঝুঁকি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে পূর্বপ্রস্তুতি, সতর্কতামূলক ব্যবস্থা এবং জরুরি সেবার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। 

তবে এই ঘটনায় দীঘিনালা জোনের দ্রুত উদ্যোগ সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকার একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status