ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অনৈতিক অবস্থায় দেখে ফেলায় কিশোরীর আত্মহত্যা!
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 6:34 PM

অনৈতিক অবস্থায় দেখে ফেলায় কিশোরীর আত্মহত্যা!

অনৈতিক অবস্থায় দেখে ফেলায় কিশোরীর আত্মহত্যা!

ময়মনসিংহের ফুলপুরে দুই সন্তানের জনকের সাথে অনৈতিক অবস্থায় দেখে ফেলায় ১৩ বছর বয়সি এক কিশোরী কিটনাশক পানে আত্মহত্যা করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল মিয়া পলাতক রয়েছে।

রবিবার (২৭ মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই কিশোরী কিটনাশক পান করেন। পরে সোমবার (৩০ মার্চ) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়।

কিশোরী ও রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশি। রুবেল মিয়া দুই সন্তানের বাবা বলে জানা গেছে।

এই ঘটনায় সোমবার (৩০ মার্চ) রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি মামলা দায়ের করেন।

ঘটনার দিন রাতে ওই কিশোরীর দাদী রাত ১০ টার দিকে নাতনিকে ঘরে না পেয়ে খুঁজতে বের হলে বাড়ির পাশে জলাশয়ের পরিত্যক্ত জায়গায় তাদের একসাথে অনৈতিক অবস্থায় দেখতে পায়। দাদীর উপস্থিতি টের পেয়ে দুইজনেই পালিয়ে যায়। একটু পরে ওই কিশোরী বাড়িতে এসে তার দাদীকে জানায় রুবেল আমার সব শেষ করে দিছে এই জীবন দিয়ে আমি কি করবো এবং এই সময় সে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক (বিষ) খেয়েছে বলে জানায় এবং তখনি অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিষপানে অসুস্থ অবস্থায় রবিবার রাত ১১টার পর কিশোরীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর মরদেহ  নিয়ে থানার সামনে গিয়ে স্বজনেরা অভিযুক্ত ব্যক্তির বিচার চেয়ে বিক্ষোভ করে। 

এসময পুলিশ মরদেহ দাফনের পর থানায় আসার জন্য পরামর্শ দিয়ে তাদের বাড়িতে পাঠান। রাত সাড়ে আটটার দিকে নিহত কিশোরীর মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ দাফন করে থানায় মামলা করার জন্য জন্য আসেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানাভাবে ওই কিশোরীর সাথে অনৈতিক কাজ করছিলেন। মেয়েটির স্বজনেরা মরদেহ নিয়ে থানায় আসলে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়। মরদেহ দাফন শেষে পরিবারের লোকজন থানায় আসলে রাতেই মামলা নেয়া হয়। ঘটনার পর থেকে রুবেল মিয়া পলাতক রয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status