ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কপিলমুনিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 6:30 PM

কপিলমুনিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল বিতরণ

কপিলমুনিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল বিতরণ

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবৈধভাবে ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত তেল জনসমক্ষে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এলাকাবাসী বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (পেট্রোল ও অকটেন) ড্রাম ভর্তি করে দোকানের ভেতরে মজুদ করে রেখেছেন এমন সংবাদে কপিলমুনি কলেজ রোডে অবস্থিত 'খান এন্টারপ্রাইজ' অধিক দামের তেল বিক্রি সময় জনতা ঘিরে ফেলে দোকানটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কপিলমুনি ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় জনস্বার্থে জব্দকৃত তেলগুলো উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণের ব্যবস্থা করেন।
এলাকাবাসী জানান, বর্তমান তেল সংকটকে পুঁজি করে কপিলমুনিতে একাধিক ব্যাবসায়ী ২ শত থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করছেন। অধিক দামে তেল বিক্রি করার দায়ে ব্যাবসায়ীদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন সচেতন মহল। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ ফজলে রাব্বী বলেন অবৈধ মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে দাহ্য পদার্থ রাখা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status