ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আন্টি’ ডাকায় ক্ষেপলেন কারিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 March, 2019, 2:41 PM

‘আন্টি’ ডাকায় ক্ষেপলেন কারিনা

‘আন্টি’ ডাকায় ক্ষেপলেন কারিনা

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর। সন্তান, পরিবার, শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সোশ্যাল মিডিয়ায় সময়ই দিতে পারেন না কারিনা। কিন্তু তাতেও ‘হেটার’দের মুখ বন্ধ হয় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

একটি সাক্ষাৎকারে আরবাজ খানকে কারিনা টুইটারের একটি কমেন্ট প্রসঙ্গে বলেন। কারিনা জানিয়েছেন টুইটারে এক ফলোয়ার একবার তার ছবিতে কমেন্ট করেছিলেন, আপনি এখন আন্টি হয়ে গেছেন। টিনএজারদের মতো আচরণ করবেন না।

এই কমেন্ট প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, মানুষ মনে করে তারকাদের কোনো অনুভূতি নেই। তারকাদের আবেগকে কোনো মূল্যই দেয় না মানুষ। যে যা বলবে সব গ্রহণ করে নিতে হবে।

কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমায়। তিনি এখন অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এছাড়াও কিয়ারা আদভানির সিনেমা ‘তখত’ এর কাজ করছেন কারিনা। এই ছবিতে আরও আছেন রণবীর সিং, আলিয়া ভাট এবং ভূমি পেনডেনকার।

২০১৬ সালে মা হওয়ার পর গত বছর বড় পর্দায় ফেরেন কারিনা। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়। সূত্র: এনডিটিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status