ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে: ডা. রিজভী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 6:38 PM

ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে: ডা. রিজভী

ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে: ডা. রিজভী

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে তার কিডনিও স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. আবু নাসার রিজভী বরাত দিয়ে এই তথ্য জানান।

আবু নাছের জানান, ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়েছেন।

মো. আবু নাছের বলেন ডা. রিজভী আমাদের জানিয়েছেন, জনাব কাদের আগের দিনের তুলনায় আজ (শুক্রবার) আরও ভালো আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনও ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া জনাব কাদেরের হৃদযন্ত্র কাজ করছে।

এ সময় ওবায়দুল কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ডা. রিজভী।

গত রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status