ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 12:00 PM

ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো হলরুম জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাজমুল ফেরদৌস লাভলু এবং ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম সুজাসহ আরও অনেকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজন সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদ কেবল আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার এক মহতী সুযোগ। তাঁরা সমাজে শান্তি, ন্যায়বিচার ও ঐক্য প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বও তুলে ধরেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আগত অতিথিদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময় এবং ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এতে করে উপস্থিত সকলের মাঝে একতা ও সম্প্রীতির বার্তা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি।
ঈদের এই পূর্ণমিলনী অনুষ্ঠান ফুলবাড়ী উপজেলার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সুধীজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status