ঢাকনাবিহীন ম্যানহোলে কভার্ডভ্যান আটকা, মহাসড়কে ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 6:44 PM
ঢাকনাবিহীন ম্যানহোলে কভার্ডভ্যান আটকা, মহাসড়কে ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের গাছা সংযোগ সড়কের মুখে ঢাকনাবিহীন একটি খোলা ম্যানহোলে মালবাহী একটি কভার্ডভ্যানের চাকা আটকা পড়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ময়মনসিংহগামী লেনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া কভার্ডভ্যানটি সরানোর উদ্যোগ নেয়। পরে মালামাল আনলোড করে রেকারের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টার পর যানটি উদ্ধার করা হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়দের অভিযোগ, গাছা সংযোগ সড়কের মুখে দীর্ঘদিন ধরে ম্যানহোলটি ঢাকনাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের বর্ষা মৌসুমে একই ধরনের ঢাকনাবিহীন ম্যানহোলে পানি জমে থাকার কারণে এক নারী দুর্ঘটনায় পড়ে ড্রেনে তলিয়ে যান। পরদিন ফায়ার সার্ভিস কর্মীরা একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সিটি এলাকার সব ম্যানহোল ও ড্রেনের ঢাকনা দ্রুত স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়-৩ এর নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া