দীঘিনালায় আওয়ামী হামলায় স্বজন হারানো পরিবারের মাঝে তারেক জিয়ার ঈদ উপহার
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 4:43 PM
দীঘিনালায় আওয়ামী হামলায় স্বজন হারানো পরিবারের মাঝে তারেক জিয়ার ঈদ উপহার
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত রবিউল ও বাদল এবং আহত হারুন মিয়ার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে সংঘটিত ওই হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিউল নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে হারুন মিয়াও রয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের বাড়িতে যান। এসময় নেতৃবৃন্দরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।
উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আলী ও মোঃ জাফর এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, ভবিষ্যতেও দলীয়ভাবে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।