ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান: অপারেশন থিয়েটার বন্ধ জরিপানা অর্থদণ্ড প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 March, 2026, 7:39 PM

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান: অপারেশন থিয়েটার বন্ধ জরিপানা অর্থদণ্ড প্রদান

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান: অপারেশন থিয়েটার বন্ধ জরিপানা অর্থদণ্ড প্রদান

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার দুটি ইউনিয়ন চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ব্যবস্থাপনায় ২টি প্রতিষ্ঠানের সম্পূর্ণ অংশসহ ৪টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ।

অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status