ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
গাজীপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 March, 2026, 10:32 AM

গাজীপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার এবং ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র। রমজানের শেষ সময়ে হলেও সাংবাদিকদের সঙ্গে ইফতারে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের কয়েক শতাধিক সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

দোয়া ও ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status