ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় শ্রাবন্তী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 12:10 PM

ঢাকায় শ্রাবন্তী

ঢাকায় শ্রাবন্তী

কলকাতার সুপারহিট নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় গায়ক কাম অভিনেতা তাহসান অভিনীত প্রথম ছবি ‘যদি একদিন’ মুক্তি পেল আজ। সারা দেশের সব সিনেপ্লেক্স ও ১৮টি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে।

এই ছবির নানামুখী প্রচার চালিয়ে যাচ্ছেন তাহসান খান। এবার ছবির প্রচার চালাতে নায়িকাও যোগ দিচ্ছেন নায়কের সঙ্গে। 'যদি একদিন'র প্রচারে অংশ নিতে শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

ছবিতে অরিত্রি চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। নায়কের চরিত্রে অভিনয় করেছেন তাহসান। এ দুজনের রসায়ন দর্শক টানবে বলে আশা করছেন ছবিটির নির্মাতারা।

নায়ক ছবির প্রচারে চেষ্টা চালিয়ে গেলেও ভিসা জটিলতায় আসতে পারেননি শ্রাবন্তী। শেষ পর্যন্ত ছবির মুক্তি উপলক্ষে আজ বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শ্রাবন্তী।


পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসে ছবি মুক্তি পাওয়ায় তৃপ্ত শ্রাবন্তী। তিনি বলেন, নারী দিবসে আমার ছবি মুক্তি পাওয়ায় বেশ ভালো লাগছে। হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status