|
ডোনাল্ড ট্রাম্পের হুমকি
ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে
নতুন সময় ডেস্ক
|
![]() ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, এ হামলা বর্তমান সময়ের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা হবে। ট্রাম্প লিখেছেন, “ইরান যদি এমন কিছু করে, যেটির মাধ্যমে হরমুজ দিয়ে তেল আসা বন্ধ হবে। তারা যুক্তরাষ্ট্রের দ্বারা এখন পর্যন্ত যে হামলার শিকার হয়েছে তার চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলার শিকার হবে।” “এর পাশাপাশি, সহজে ধ্বংস করা যায় এমন টার্গেটে আমরা হামলা করব। এতে করে ইরান জাতি হিসেবে আর কখনো পুনর্গঠন করতে পারবে না। আবারও মৃত্যু, আগুন এবং ক্ষিপ্রতা তাদের ওপর আছড়ে পড়বে। কিন্তু আমি প্রার্থনা করি, এমনটি আর হবে না।” ট্রাম্প বলেছেন, চীনসহ যেসব দেশ জ্বালানির জন্য হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদের জন্য তার এ হুমকি একটি উপহার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
