|
নলডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল, নাটোর
|
![]() নলডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। তিনি আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সরকারের নির্ধারিত বিভিন্ন কর্মসূচি ও নির্দেশনা উপস্থিত সকলকে অবহিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনার মধ্যে রয়েছে—এবার আলোকসজ্জা না করা এবং দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা। এছাড়াও স্বাধীনতা দিবস পালনে সরকারের অন্যান্য নির্দেশনাও সভায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লেলিন, পরিসংখ্যান বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, পল্লী বিদ্যুতের এজিএম আবু তাহের এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আখতার উল্লেখযোগ্য। এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ফায়ার সার্ভিস কর্মকর্তা, আনসার কর্মকর্তা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
