ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 8 March, 2026, 5:57 PM

নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্পেস টু লিড প্রকল্পের আয়োজনে, অপরাজেয়-বাংলাদেশ ও আসমানী ফাউন্ডেশন এবং চাইল্ড নট ব্রাইড প্রকল্পের অংশগ্রহণে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইউথ লিড (সিএনবি) ইলিয়াস আলী, অপরাজেয় বাংলাদেশের মনিটরিং অফিসার সঞ্জীত কুমার দে, উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, আসমানী ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিরিন আক্তার আশা এবং উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলামসহ অনেকে।

নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই এই দিবসের মূল প্রতিপাদ্য। তারা বলেন, দিনটি শুধু উদযাপনের নয়; বরং নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন।

বক্তারা আরও বলেন, জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা ও সম্মান দেওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে সকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুব ও নারী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status