|
যুদ্ধ পরিস্থিতির অজুহাতে তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দীঘিনালায় প্রশাসনের অভিযান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() যুদ্ধ পরিস্থিতির অজুহাতে তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দীঘিনালায় প্রশাসনের অভিযান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিল পারভেজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন তেলের দোকান ও বিক্রয়কেন্দ্রে তদারকি অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানের সময় দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত, বিক্রয় পরিস্থিতি ও মূল্য তালিকা যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করেন। প্রশাসন জানায়, আন্তর্জাতিক অস্থিরতার কারণে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে পণ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করে। এমন পরিস্থিতি প্রতিরোধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ বলেন, বাজারে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তবুও যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের এমন উদ্যোগ বাজারে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
