|
বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই তারকা দম্পতির বিয়ের গহনাগুলো তৈরি করা হয়েছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস থেকে। বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ 'কাসু মালা', যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা। মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ 'হাতপদ্ম'। জানা গেছে, সব মিলিয়ে কনের অঙ্গে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ । বিয়েতে ৩ কেজি স্বর্ণ গায়ে জড়ালেন রাশমিকা এদিকে পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবেরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা 'বাহুবলী' সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি ছিল আলোচনার কেন্দ্রে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য। বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘টক অব দ্য টাউন’। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
