|
দুর্গম পাহাড়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দল: মানবিক কার্যক্রম সম্প্রসারণের ইঙ্গিত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দুর্গম পাহাড়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দল: মানবিক কার্যক্রম সম্প্রসারণের ইঙ্গিত সাম্প্রতিক এ সফরে কয়েকদিন ধরে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি গ্রামসমূহ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসা সেবার ঘাটতি, বিশুদ্ধ পানির সংকট এবং নিত্যপ্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করেন তারা। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে পার্বত্য অঞ্চলেও দীর্ঘমেয়াদি ও টেকসই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা সহায়তা, প্রাথমিক চিকিৎসা সেবা, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, দুর্গম পাহাড়ি জনপদে নিয়মিত ও পরিকল্পিত মানবিক সহায়তা কার্যক্রম জোরদার হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। সফরসঙ্গীরা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
