ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 3 March, 2026, 4:45 PM

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

গাজীপুর মহানগরীর ব্যস্ততম বিআরটিএ সড়ক ও সংলগ্ন অসমাপ্ত ফুটওভারব্রীজ এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পথচারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। একা চলাচল করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র প্রকাশ্যেই মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। বিশেষ করে ফুটওভারব্রীজ ও আশপাশের ফাঁকা স্থানে কয়েকজন যুবক দলবদ্ধভাবে অবস্থান নেয়। সুযোগ বুঝে একা পথচারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

ভুক্তভোগীরা জানান, অনেক সময় ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। কখনওবা আঘাঁত করে রক্তাক্ত করেও লুটে নেয়া হয় সর্বস্ব। ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর ঘটনাও রয়েছে উল্লেখযোগ্য এই অঞ্চলে। গত ১৫ফেব্রুয়ারি ২০২৬ তারিখেও অসমাপ্ত ফুট ওভারব্রীজের শ্যাফট থেকে অর্ধ-গলিত একটি লাশ উদ্ধার করে পুলিশ।

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করি। ব্রিজ পার হতে গেলেই সন্দেহজনক লোকজন ঘিরে ধরে। দ্রুত পুলিশি টহল বাড়ানো দরকার।”

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের দাবি, এলাকায় পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। একাধিক ঘটনার পরও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে জনমনে উদ্বেগ।

গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশ টহল ও সিসিটিভি নজরদারি বাড়ানো হলে কমতে পারে ছিনতাই আতঙ্ক।

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

গাজীপুরে বিআরটিএ সড়ক ও ফুটওভারব্রীজে ছিনতাই আতঙ্ক

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন ঘটনার সম্মূখিন হলে তিনি নগরবাসিদের দ্রুত থানার ওসিদের কাছে অভিযোগ জানানোর অনুরোধও করেন।

নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহাসড়ক ও ফিডার রোডগুলোতে টহল জোরদারের আহ্বান জানিয়েছেন নগরবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status