|
দিগিরচালায় চাঁদাবাজি
বাসন থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত ১ আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাসন থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত ১ আসামি গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দিগিরচালা এলাকায় চাঁদাবাজির একটি ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে ভুক্তভোগী সোহাগী (৩০) বাসন থানায় যোগাযোগ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাসন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মাহফুজ (৩৬)-কে গ্রেপ্তার করে। তার পিতার নাম আব্দুল মিয়া। বর্তমানে তিনি দিগিরচালা (কম্পাউন্ড গলি), বাসন থানা এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
