ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Monday, 2 March, 2026, 5:55 PM

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প

দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার দুর্গম পাহাড়ি জনপদে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত এ বিশেষ চিকিৎসা কার্যক্রমে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষ সেবা গ্রহণ করেন।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি’র দিকনির্দেশনায় এবং জোনের আরএমও মো. শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে পরিচালিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। দুর্গমতার কারণে নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসীর জন্য এটি ছিল তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

এ সময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জোন কমান্ডার জানান, পার্বত্যাঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীঘিনালা জোন সক্রিয় রয়েছে। দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও পরিচালিত হবে।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার মধ্যে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status