|
হাজী শাহাবুদ্দিন সড়ক উদ্বোধনে উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করলেন জাহাঙ্গীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাজী শাহাবুদ্দিন সড়ক উদ্বোধনে উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করলেন জাহাঙ্গীর ২৮ ফেব্রুয়ারি ( শনিবার) সড়কের উদ্বোধনী বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন উত্তরার দক্ষিণখান ও উত্তরখান এলাকায় দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই সড়কের উন্নয়নের মাধ্যমে আমরা রাস্তাঘাট উন্নয়নের কাজের আনুষ্ঠানিক সূচনা করলাম। জনগণ যেসব উন্নয়নকে জরুরি মনে করে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। কোনো নাগরিক সেবা থেকে বঞ্চিত থাকবে না। তিনি আরও বলেন, দক্ষিণখান-উত্তরখান এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। উন্নয়নের প্রতিটি ধাপে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, হাজী শাহাবুদ্দিন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং সামগ্রিকভাবে জীবনমানের উন্নয়ন ঘটবে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। এস এম জাহাঙ্গীর হোসেন এর অনুরোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
