|
প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা অনিল কাপুর
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা অনিল কাপুর তবে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎও বিশেষভাবে আলোচিত হয়। এক অনানুষ্ঠানিক র্যাপিড-ফায়ার পর্বে প্রিয় বলিউড অভিনেতা সম্পর্কে জানতে চাইলে মাখোঁ বলেন, “গতকাল আমি ‘জয় হো’ বলেছিলাম, তাই আমার উত্তর—অনিল কাপুর।” অস্কারজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ অনিল কাপুরের উল্লেখযোগ্য অভিনয়ের কারণেই ‘জয় হো’ শব্দবন্ধটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। মাখোঁ তাঁর ইনস্টাগ্রামে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ফরাসি ভাষায় তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমার কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের এক করে।’ ছবিতে দেখা যায় অনিল কাপুরের পাশাপাশি মনোজ বাজপেয়ী, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি, রিকি কেজদের। পরে অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর সহধর্মিণীর সঙ্গে দারুণ এক বিকেল কাটালাম। সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্সের সেতুবন্ধ নিয়ে কথা হলো। ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘ হোক, আরও অনেক গল্প বলা বাকি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
