|
৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক ২০ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার) সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে বাদ মাগরিব দক্ষিণ সুরমা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক এ কথা বলেন। ইফতার মাহফিলে এম এ মালিক বলেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের কল্যাণ কামনা করবেন। তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের স্বাগত জানান। তিনি বলেন, দক্ষিণ জেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপস্থিত সিলেটের দুইজন মন্ত্রীর সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এম এ মালিক আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন এম এ মালিক। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এম.পি, প্রধান বক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এম.পি, বিশেষ অতিথি এমরান আহমেদ চৌধুরী এম.পি, রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউকে কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিলেট জেলা, মহানগর, সকল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থক ও জনতা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
