|
ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() ব্রিটিশ রাজার ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার বৃহস্পতিবার সকালের নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখে পড়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনও গ্রেপ্তার করা হয়নি। অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যে কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে কী ধরনের অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। এর আগে, টেমস ভ্যালি পুলিশ সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ মূল্যায়ন দেখা হচ্ছে বলে জানিয়েছিল। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ ওঠে অ্যান্ড্রুর বিরুদ্ধে। ৬৬ বছর বয়সী অ্যান্ড্রু জন্মদিনের দিন বৃহস্পতিবারেই তিনি গ্রেপ্তার হলেন। টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি।” সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। মামলাটি এখন সক্রিয় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, বলা হয়েছে বিবৃতিতে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
