ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 19 February, 2026, 4:50 PM

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রোজার আগে হঠাৎ করেই চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর ও বিভিন্ন সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লেবুর দাম—এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায় বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

এছাড়া বেগুন, শসাসহ বিভিন্ন কাঁচাবাজার পণ্যের দামও বেড়েছে। অনেক পণ্য ১০ টাকা পর্যন্ত কেজি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে।

গাজীপুর শহরের বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, টঙ্গী বাজার ও জয়দেবপুর বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম কেজিপ্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে রমজানে বেশি ব্যবহৃত ছোলা, বুট, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গরম মসলার বাজারেও দামের বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে।

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই একশ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করেন। বাজার তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তারা।

বোর্ডবাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “রোজার আগে বাজার করতে এসে দেখি সবকিছুর দাম বেড়ে গেছে। সীমিত আয়ে সংসার চালানো এখন খুব কঠিন হয়ে পড়েছে।”

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। পাশাপাশি পরিবহন খরচ ও সরবরাহ ব্যয় বৃদ্ধিকেও দায়ী করছেন তারা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত অভিযান পরিচালনা এবং মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

রমজানের আগমনে গাজীপুরে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, লেবুর হালি ১০০ টাকা

গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভিন দৈনিক নতুন সময়কে মুঠোফোনে বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিন অন্তত ২০টির বেশি অভিযোগ কল রিসিভ করছি। নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status