|
শ্যামনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মোঃ আলফাত হোসেন
|
![]() শ্যামনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ঘেরে তার দেহ ভাসতে দেখেন। এসময় তারা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়। মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
