ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:43 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

পতিত ফ্যাসিস্ট হাসিনার চক্রান্তের শিকার এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত মোজাম্মেল হোসাইন সাইমন এর মুক্তির দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেছে ময়মনসিংহের ছাত্র-জনতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রকৌশলী মুজাম্মিল হোসাইন সাইমনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দাঃবাঃ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত মোজাম্মেল হোসাইন সাইমন এর ছোট ভাই আব্দুল্লাহ আল শুভ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে দেশের মানুষ স্বস্তি ফিরে পাওয়ার পাশাপাশি বিএনপির লুৎফরজামান বাবর এবং জামায়াত ইসলামীর অনেক নেতা মৃত্যুদন্ডের সাজা থেকে বেড়িয়ে আসলেও ন্যায়বিচার থেকে বঞ্চিত মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত মোজাম্মেল হোসাইন সাইমন কেন প্রহসনের সাজানো বিচার থেকে মুক্তি পাবে না। 

সাইমনের ভাই তার বক্তব্যে বলেন, ৮ বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আমার ভাই। পতিত স্বৈরাচার হাসিনার প্রহসনের বিচারে তাকে ৩ টি সাজানো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য দলের নেতারা যদি সাজানো মামলা থেকে মুক্তি পেতে পারেন, তাহলে 'ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের মেধাবী তরুণ প্রকৌশলী মুজাম্মিল হোসাইন সাইমন কেন ন্যায়বিচারের মাধ্যমে নিঃশর্ত মুক্তি পাবে না। এই প্রশ্ন দেশের সকলের কাছে তুলে ধরেন। 

বক্তারা, অবিলম্বে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে ধর্মীয় বিশ্বাসে অনুসারীদের দমন নিপীড়ন এর শিকার মোজ্জাম্মেল হোসাইন সাইমন এর বিরুদ্ধে অনিত অভিযোগ প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status