ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত, নিউইয়র্কে চিকিৎসাধীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 February, 2026, 10:34 AM

শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত, নিউইয়র্কে চিকিৎসাধীন

শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত, নিউইয়র্কে চিকিৎসাধীন

এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। জানা গেছে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই এক-দু’দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শাহনূর। সেখানে তিনি লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লেখেন শাহনূর। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।

উল্লেখ্য, ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাহনূরের। পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এছাড়া সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। নায়ক রিয়াজ-এর বিপরীতে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status