ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 February, 2026, 10:16 AM

বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের!

বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের!

ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে সাতপাক ঘোরার কথা ছিল সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের। ভারতজুড়ে সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চললেও শেষ মুহূর্তে ভেস্তে যায় সব আয়োজন। স্মৃতির পরিবারের পক্ষ থেকে বাবার অসুস্থতাকে কারণ হিসেবে দেখানো হয়; এরপর পলাশের বিরুদ্ধে উঠে আসে প্রতারণার অভিযোগ। 

তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন আর আইনি জটিলতার স্মৃতি আড়াল করেই এবার বলিউডের এক নায়িকাকে সঙ্গে নিয়ে নতুন মিশনে নামছেন পলাশ; সব বিতর্ক ছাপিয়ে এবার বলিউড পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘোষণা করেছেন তিনি। সেই ছবির কাস্টিং প্রকাশ্যে।

যদিও সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করতে চলেছেন পলাশ। আর যেখানে জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তালপাড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরিই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। 

গত নভেম্বরে স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের দিন সকালেই সম্পর্কের ইতি ঘটে। এরপর গত আড়াই মাসে পলাশের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। বিশেষ করে ‘নাজারিয়া’ সিনেমা নির্মাণের নাম করে এক প্রযোজকের কাছ থেকে ৪০ লাখ রুপি নিয়ে প্রতারণার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। 

মজার ব্যাপার হলো, ওই প্রযোজকের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা নিজেই। তবে সম্প্রতি বোম্বে হাই কোর্ট সংশ্লিষ্ট মামলায় ওই প্রযোজককে পলাশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status